খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৫টি পরিবারকে নগদ সহায়তা সেনাবাহিনীর
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৫টি পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় দীঘিনালা সেনানিবাসের অভ্যান্তরে এ অনুদান প্রদান করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক।

এ সময় অন্যদের মধ্যে দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান, এডজুটেন্ট ক্যাপ্টেন আবু রায়হান, লেঃ নোমান মোঃ সাবিত খান, অনাঃ লেঃ আব্দুল মান্নান ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী জানিয়েছে, দীঘিনালায় সম্প্রতি বন্যায় ঘরবাড়ি, ফসলী জমি ও ফসল ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে ৭৫টি পরিবারকে ৩ লাখ ৭৫ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।