সেনাবাহিনীর ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট’র ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেনাবাহিনীর ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট’র ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেনাবাহিনীর ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট’র ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানে সেনাবাহিনীর সদর জোনের আয়োজনে উদযাপন করা হয়েছে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (ভিক্টরী টাইগার্স) এর ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) কেক কাটা, প্রীতিভোজ ও অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি।

দিবসটি উপলক্ষ্যে দুপুরে বান্দরবান সেনা জোনের প্রশিক্ষণ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়িন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান।

এসময় প্রধান অতিথি আমন্ত্রিত অন্যান্য অতিথিদের নিয়ে কেক কেটে ভিক্টরী টাইগার্স এর ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

তিনি এদিন ভিক্টরী টাইগার্স এর ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় প্রধান অতিথি ভিক্টরী টাইগার্স এর উত্তোরত্তর সাফল্য কামনা করেন।

সদর জোনের (৫ ইস্ট বেঙ্গল) অধিনায়ক লেঃ কর্নেল এএসএম মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ রোমিও নওরীণ খান, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার সহ সামরিক পদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রীতিভোজে অংশ নেন রিজিয়ন কমান্ডার।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জোন প্রশিক্ষণ মাঠে বিকালে খেলাধুলা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।