রাঙামাটির নানিয়ারচরে অসহায় ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

রাঙামাটির নানিয়ারচরে অসহায় ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

রাঙামাটির নানিয়ারচরে অসহায় ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উক্ত কর্মসূচির আওতায় নানিয়ারচর বাজার এবং ইসলামপুর এলাকার দুই জন গরীব ও অসহায় ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়াও, জোনের আওতাধীন ইয়ং স্টার যুব ক্লাবের সার্বিক উন্নতিকল্পে আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি নানিয়ারচর এলাকার একটি হতদরিদ্র পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির নিমিত্তে সেলাই মেশিন প্রদান করা হয়।

জোন অধিনায়ক লেঃ কর্নেল তামজিদুর রহমান চৌধুরী উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে বর্ণিত অনুদান ও সেলাই মেশিন প্রদান করেন।

এসময় সেনাবাহিনীর ১৭ ই বেঙ্গলের নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।

জোন অধিনায়ক জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকায় আর্থসামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে।

নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকাণ্ডে স্থানীয় সর্বস্তরের জনগণ নানিয়ারচর জোন তথা নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।