শান্তিচুক্তি দিবস উপলক্ষে লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে মানবিক সহায়তা এবং চিকিৎসা সেবা প্রদান

শান্তিচুক্তি দিবস উপলক্ষে লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে মানবিক সহায়তা এবং চিকিৎসা সেবা প্রদান

শান্তিচুক্তি দিবস উপলক্ষে লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষ্মীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায়, শান্তিচুক্তির ২৭তম দিবস উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে জনকল‍্যানমূলক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শান্তিচুক্তি দিবস উপলক্ষে লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আজ সোমবার (২ ডিসেম্বর) লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয় ও এতিমখানায় আর্থিক অনুদান, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, অসহায় ও দরিদ্রদের মাঝে আর্থিক অনুদান এবং লক্ষ্মীছড়ি উপজেলায় প্রায় ৫০০ জন স্থানীয় দরিদ্র জনসাধারণকে চিকিৎসা সহায়তা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

শান্তিচুক্তি দিবস উপলক্ষে লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

লক্ষ্মীছড়ি উপজেলার বসবাসরত দুঃস্থ ও হতদরিদ্র জনসাধারণ সেনাবাহিনীর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সেনাবাহিনী তথা লক্ষ্মীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানবিক সহায়তা কর্মসূচী শেষে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।