শীতবস্ত্র নিয়ে পাহাড়িদের দ্বারে দ্বারে সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র নিয়ে স্থানীয় পাহাড়িদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) মহালছড়ি জোনের সেনা সদস্যরা উপজেলার চম্পাঘাট ও আকবরী পাড়া এলাকায় অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
সেনাবাহিনী জানিয়েছে, পাহাড়ে বসবাসরত মানুষের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।
দূর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনীর এরূপ মহতি উদ্যোগে স্থানীয় জনসাধারন অত্যন্ত আনন্দিত এবং মহালছড়ি সেনা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।