ম্রো ভাষায় রচিত হলো ৭ বীরশ্রেষ্ঠের জীবনী, মোড়ক উন্মোচন

ম্রো ভাষায় রচিত হলো ৭ বীরশ্রেষ্ঠের জীবনী, মোড়ক উন্মোচন

ম্রো ভাষায় রচিত হলো ৭ বীরশ্রেষ্ঠের জীবনী, মোড়ক উন্মোচন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ম্রো ভাষায় ৭ বীরশ্রেষ্ঠর জীবনী এবং ১৯৮২ সালে ক্রামাদি আঁকা ছবির অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ শনিবার সকালে বান্দরবান জেলা সদরের একটি রেস্টুরেন্টে লেখক ইয়াংঙান ম্রো’র বইয়ের মোড়ক উন্মোচন করেন ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাশ।

এ সময় লেখক ও কবি চকিত প্রাচুর্য্য, হিউমেনিটেরিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমং সিংসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় আগত অতিথিরা জানান, ছোট ছোট কথা দিয়ে একটি সংস্কৃতি সমৃদ্ধ হতে পারে। এই ডিসেম্বর মাসটা ক্রামা ধর্মের অনুসারীদের জন্য গুরুত্বপূর্ণ। ম্রো ভাষার যিনি উদ্ভাবক তিনি এই ডিসেম্বর মাসে অনেক কাজ করেছিলেন। বর্ণমালার আত্মপ্রকাশও হয়েছিল এই মাসে।

লেখক ইয়াংঙান ম্রো এর ম্রো ভাষায় ক্রামা ধর্ম সম্পর্কে গবেষণা, ম্রো ডিকশনারিসহ ২২টি বইয়ে লেখক তিনি। এছাড়াও বাংলা ভাষায় ম্রো জীবন ভিত্তিক উপন্যাস, উপগল্পসহ ১১টি লেখা বই আছে তার। মোট ৩৪টি বই লেখেন এই লেখক।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।