বান্দরবানের রুমায় খ্রিস্টান পল্লীতে সেনাবাহিনীর উপহার প্রদান

বান্দরবানের রুমায় খ্রিস্টান পল্লীতে সেনাবাহিনীর উপহার প্রদান

বান্দরবানের রুমায় খ্রিস্টান পল্লীতে সেনাবাহিনীর উপহার প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বয়স্ক বৃদ্ধ পুরুষ- মহিলাদের কম্বল ও শিশুদের ৭৫জনের মাঝে উপহার প্রদান করেছে সেনাবাহিনী।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় ৯৭ পদাতিক ব্রিগেড দায়িত্বপূর্ণ লাল ডাক পাড়ায় বড়দিন উৎসব উপলক্ষে বিভিন্ন উপহার প্রদান করা হয়।

এদিন সেনাবাহিনীর মেজর শাকিল নেওয়াজ ও ক্যাপ্টেন কাজী ইনতিসার সালিম পাড়াবাসীর জন্য বৃদ্ধ পুরুষ-মহিলা ৩০জনের মাঝে কম্বল ও ৪৫জন শিশুদের খেলনা গাড়ি, বল, কলম, পেন্সিল ও মুছানিসহ বিভিন্ন খেলনা সামগ্রী বিতরণ করেন।

উপহার প্রদানকালে সাবেক পুরুষ ভাইস চেয়ারম্যান থাংখামলিয়াম বম এর সংঞ্চালনায় উপস্থিত ছিলেন মেজর শাকিল নেওয়াজ, ক্যাপ্টেন কাজী ইনতিসার সালিম, বম সোশ্যাল কাউন্সিল সাবেক সভাপতি লালদুহ সাং বম, সিনিয়র সহ-সভাপতি লালসাংতন বম ও সহ-সভাপতি লাললিয়ান সম বমসহ পাড়ার গণমাণ্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, বড়দিন উৎসবের দিনে বিভিন্ন চার্চ গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর টহল থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর বলে জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।