খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে ৬শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ মাঠে অসহায় ও দুস্থ শীর্তাত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান এসময় উপকারভোগীদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন।
এসময় তিনি বলেন, পাহাড়ে নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর চলমান প্রচেষ্টা অব্যাহত থাকবে। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন প্রতিটি জোন থেকে শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে খাগড়াছড়িতে হত-দরিদ্রদের জন্য বৃহৎ আকারে চিকিৎসা সেবা শুরু করবে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
এসময় খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেড মেজর মেজর শাহাদাত রহমান, স্টাফ অফিসার মেজর মো. জাবির সোবহান মিয়াদ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।