রাজবাড়ীতে দুস্থদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করল সেনাবাহিনী

রাজবাড়ীতে দুস্থদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করল সেনাবাহিনী

রাজবাড়ীতে দুস্থদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ ডিভিশনের উদ্যোগে রাজবাড়ি মিলিটারি ট্রেনিং এরিয়ায় অসহায় দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজবাড়ীর কালুখালী উপজেলার নিভৃত পল্লী রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে মেডিসিন, চক্ষু, শিশু, ইএনটি ও সার্জারি বিশেষজ্ঞ ১০ জন চিকিৎসক প্রায় দেড় হাজার মানুষের চিকিৎসাসেবার পাশাপাশি তাদের বিনামূল্যে ওষুধ দিচ্ছেন। সিএমএইচের অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসা ওষুধ পেয়ে আনন্দিত হয়েছেন এই চরাঞ্চলের দরিদ্র মানুষেরা।

সকালে যশোর জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও মেডিকেল ক্যাম্পেইনসহ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সেনাসদস্যরা। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।