কাপ্তাইয়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির কাপ্তাইয়ের দুর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন।

গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে কাপ্তাই ইউনিয়নের ভাইবোনছড়া বেসরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সোহেল।

এসময় তিনি বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও অনুরূপ সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

শিক্ষা সামগ্রী বিতরকালে পদস্থ সামরিক কর্মকর্তা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed