রাঙামাটির কাপ্তাই সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানায় ত্রাণ সহায়তা বিতরণ

রাঙামাটির কাপ্তাই সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানায় ত্রাণ সহায়তা বিতরণ

রাঙামাটির কাপ্তাই সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানায় ত্রাণ সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে “সম্প্রীতি ও উন্নয়ন” এই মুলমন্ত্রকে বুকে ধারণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই জোনের উদ্যোগে এতিমখানা ও মাদ্রাসায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) কাপ্তাই সেনা জোন কর্তৃক কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই ইউনিয়নের আফসারের টিলা তালীমুল কোরআন মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ছাত্রদের মধ্যে উক্ত ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

কাপ্তাই জোন অধিনায়কের উপস্থিতিতে উল্লেখিত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। জোনের পক্ষ থেকে ত্রান সহায়তা সামগ্রী হিসাবে চাল, তেল, চিনি ও ডাল বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক এবং এতিম অসহায় ছাত্ররা উপস্থিত ছিলেন।

এসময় কাপ্তাই জোন অধিনায়ক বলেন, পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের সুবিধা-অসুবিধায় সহায়তা নিয়ে সেনাবাহিনী সবসময় পাশে ছিল এবং এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।