পানছড়িতে জনকল্যাণমূলক কর্মসূচী এবং অর্থিক অনুদান প্রদান করল বিজিবি

পানছড়িতে জনকল্যাণমূলক কর্মসূচী এবং অর্থিক অনুদান প্রদান করল বিজিবি

পানছড়িতে জনকল্যাণমূলক কর্মসূচী এবং অর্থিক অনুদান প্রদান করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে জনকল্যাণমূলক কর্মসূচী এবং অর্থিক অনুদান প্রদান করেছে বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে পানছড়ি ব্যাটালিয়নে এসব সহায়তা প্রদান করা হয়।

পানছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া উপস্থিত থেকে ৪টি অসহায় পরিবারকে ৪ বান্ডেল ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ অসহায় ৬ জন মহিলাকে সেলাই মেশিন, ২টি পরিবারকে ২টি টিউবওয়েল, একজনকে মোমবাতি তৈরির মেশিন, একটি বৌদ্ধ বিহার সংস্কারের জন্য এক হাজার ইট ও ৮ জন গরীব এবং দুস্থ জনসাধারণের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।

পানছড়িতে জনকল্যাণমূলক কর্মসূচী এবং অর্থিক অনুদান প্রদান করল বিজিবি

এসময় তিনি বলেন বলেন, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুদানপ্রদানকালে পদস্থ বিজিবি কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।