দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান জেলার রুমা উপজেলার সুংসুং পাড়া সাবজোনের অন্তর্গত প্রত্যন্ত পাহাড়ি এলাকা থাইক্ষ্যং পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহায়তা, চিকিৎসা সেবা এবং মতবিনিময় সভার আয়োজন করেছে। আজ শনিবার (১৫ মার্চ ২০২৫) সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাঈনের নেতৃত্বে সারাদিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়।

বান্দরবান তার প্রাকৃতিক সৌন্দর্য, জনবৈচিত্র্য এবং সংস্কৃতির জন্য বিখ্যাত। তবে দুর্গম হওয়ার কারণে এখানকার অনেক মানুষ আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুবিধা থেকে বঞ্চিত। বাংলাদেশ সেনাবাহিনী পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই এলাকার মানুষের বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছে। ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা সরাসরি জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন সহায়তা প্রদান করেন।

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অধিনায়ক, দি ম্যাজেস্টিক টাইগার্স লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাঈন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সুংসুং পাড়া সাবজোন অধিনায়ক মেজর মুহাম্মদ আরাফাত রোকনী, রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন সালমান মেহেদী অংকন, বম সম্প্রদায়ের কারবারিবৃন্দ, ধর্মযাজক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বমোট ২০০ জন।

সভায় প্রধান অতিথি বলেন, “থাইক্ষ্যং পাড়া বাংলাদেশের অন্যতম পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে এখানকার মানুষ আর্থিকভাবে সচ্ছল হতে পারবে। সেনাবাহিনী পর্যটন শিল্প বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।”

তিনি বম জনগোষ্ঠীর প্রত্যাবাসন, চাকরির ব্যবস্থা, আর্থিক সহযোগিতা এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহে সেনাবাহিনীর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, “স্থানীয় জনগণের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষাই একমাত্র মাধ্যম। সেনাবাহিনী শিক্ষার প্রসারে পাশে থাকবে।”

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এদিন, থাইক্ষ্যং পাড়ায় সেনাবাহিনীর রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন সালমান মেহেদী অংকনের নেতৃত্বে সারাদিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এ ক্যাম্পে ১২৭ জন বম জনগোষ্ঠী চিকিৎসা সেবা গ্রহণ করেন, যার মধ্যে ৬৫ জন নারী, ৩৫ জন পুরুষ এবং ২৭ জন শিশু।

এছাড়া, সেনাবাহিনীর পক্ষ থেকে পাড়াবাসীদের জন্য মানবিক সহায়তা হিসেবে ২০০ জনের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া ৪০ জন দুস্থ বম জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়, যার মধ্যে জনপ্রতি; চাল ৫ কেজি, চিনি ২ কেজি, ডাল ২ কেজি, লবণ ২ কেজি, তেল ২.৫ লিটার খাদ্য সামগ্রী ছিলো।

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

থাইক্ষ্যং পাড়ার বাসিন্দা হামলন বম সেনাবাহিনীর পানির পাইপ সরবরাহ ও খাদ্য সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দার্জিলিং পাড়া ও পাসিং পাড়ার কারবারিরা তাদের এলাকায় পানির রিজার্ভয়ার স্থাপনের অনুরোধ জানান। এমটিএস পাড়া ও রোমানা পাড়ার প্রতিনিধিরা তাদের এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনার জন্য আবেদন করেন।

এছাড়াও, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সাইন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কর্ন লিয়া ত্রিপুরা সেনাবাহিনীর কাছে আর্থিক সহায়তার আবেদন করলে অধিনায়ক তাৎক্ষণিকভাবে তাকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং প্রতি মাসে আর্থিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাঈন স্থানীয় জনগণকে সন্ত্রাসবাদ ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।

এই উদ্যোগ পাহাড়ি জনগণের জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও সেনাবাহিনী তাদের পাশে থাকবে এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed