টেকনাফে বিপুল পরিমান ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক! - Southeast Asia Journal

টেকনাফে বিপুল পরিমান ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক রোহিঙ্গা নারীর নাম রহিমা খাতুন (৫৩)। ১৩ অক্টোবর রবিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়াকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। রহিমা খাতুন টেকনাফ জাদিমুরা শালবাগান ২৬ নম্বর শরণার্থী শিবিরের মরহুম হোছনের স্ত্রী।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলার জালিয়াকাটা মাদ্রাসা সংলগ্ন এলাকায় সড়কের ওপর বিজিবি সদস্যরা অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় রহিমা খাতুন হেঁটে চেকপোস্ট পার হওয়ার সময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাকে তল্লাশি করে। পরে তার কাছ থেকে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, আটককৃত রোহিঙ্গা নারীকে টেকনাফ থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

You may have missed