গুরুদাসপুর রসুনের হাটে অনিয়ম, সেনাবাহিনীর হস্তক্ষেপে স্বস্তি কৃষকদের

গুরুদাসপুর রসুনের হাটে অনিয়ম, সেনাবাহিনীর হস্তক্ষেপে স্বস্তি কৃষকদের

গুরুদাসপুর রসুনের হাটে অনিয়ম, সেনাবাহিনীর হস্তক্ষেপে স্বস্তি কৃষকদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাটোরের গুরুদাসপুর রসুনের হাটে কৃষকদের ঠকানোর অভিযোগে আজ শনিবার (১২ এপ্রিল) ভোর ৫টায় সেনাবাহিনীর টহল গমন করে। কৃষকদের দাবি, প্রতিমনে ৪০ কেজি দেওয়ার নিয়ম থাকলেও, আড়তদাররা ৪৩ কেজি করে রসুন নিচ্ছিলেন, ফলে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছিলেন।

এই অনিয়মের বিষয়টি জানার পর সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাজার কমিটি, কৃষক ও আরতদারদের সঙ্গে কথা বলেন। আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয় এবং সবার মধ্যে সচেতনতা তৈরি হয়।

সেনাবাহিনীর হস্তক্ষেপে হাটে স্বাভাবিকতা ফিরে আসে এবং কৃষকদের মাঝে স্বস্তি ফিরে আসে। বাজার কমিটি পরবর্তীতে মাইকিং করে হাটে সকলকে নিয়ম মেনে চলার আহ্বান জানায় এবং অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করে।

স্থানীয় কৃষকরা সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম রোধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।