যুদ্ধবিরতি লঙ্ঘন হলে কমান্ডারদের পাল্টা ব্যবস্থা নিতে ‘পূর্ণ কর্তৃত্ব’ দিলেন ভারতের সেনাপ্রধান

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে কমান্ডারদের পাল্টা ব্যবস্থা নিতে ‘পূর্ণ কর্তৃত্ব’ দিলেন ভারতের সেনাপ্রধান

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে কমান্ডারদের পাল্টা ব্যবস্থা নিতে ‘পূর্ণ কর্তৃত্ব’ দিলেন ভারতের সেনাপ্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা ব্যবস্থা নেয়ার জন্য পশ্চিম সীমান্তের সমস্ত সেনা কমান্ডারদের সবুজ সংকেত দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার (১০ মে) ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়।

শনিবার অনুষ্ঠিত ডিজিএমও-স্তরের আলোচনায় যে সমঝোতা হয়েছে তার উল্লেখ করে রোববার (১১ মে) ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দেয়ার জন্য কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দেয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালকদের (ডিজিএমও) কথা বলার পর থেকে আর সংঘাত ছড়ায়নি।

তবে শনিবার চুক্তি ঘোষণার এক ঘণ্টা আগে, সূত্র জানিয়েছিল ভারত ভবিষ্যতে পাকিস্তানের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী জবাব দেবে।

এদিকে, ভারতীয় সেনাবাহিনী এক্সে একটি পোস্টে বলেছে, ‘১০-১১ মে রাতে যুদ্ধবিরতি এবং আকাশসীমা লঙ্ঘনের ফলে, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পশ্চিম সীমান্তের সেনা কমান্ডারদের সাথে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন।’
 
সেনাবাহিনী আরও জানায়, ‘১০ মে ডিজিএমও আলোচনার মাধ্যমে হওয়া ভারত-পাকিস্তানের সমঝোতার যেকোনো লঙ্ঘনের ক্ষেত্রে গতিশীল পাল্টা ব্যবস্থা নেয়ার জন্য সেনাপ্রধান সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিয়েছেন।’  

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার মধ্য দিয়ে দুই দেশের উত্তেজনা শুরু হয়।

পহেলগাম হামলার সাথে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুলে গত বুধবার পাকিস্তানের একাধিক স্থানে ‘অপারেশন সিন্দুর’ চালায় ভারত। ভারতের অভিযোগ অস্বীকার করে পাকিস্তান এবং পাল্টা হামলা শুরু করে।
 
চারদিন ধরে চলা তীব্র পাল্টাপাল্টি হামলার পর শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। ট্রুথ সোশ্যালে এক ঘোষণায় যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।