দিনাজপুরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সামগ্রী বিতরণ

দিনাজপুরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সামগ্রী বিতরণ

দিনাজপুরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দিনাজপুরের ঘোড়াঘাটে ওসমানপুর সেনা ক্যাম্পের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়ন করে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া।

রোববার (১৮ মে) আয়োজিত এ কার্যক্রমে ২ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল এ সময় বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা করেন এবং পরামর্শ দেন। চিকিৎসা সেবা প্রদানকারী দলে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ মেজর মোস্তাফিজ, মেজর আতাউর রহমানসহ আরও অনেকে।

দিনাজপুরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সামগ্রী বিতরণ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মুরসালিন আহম্মেদ, লেফটেন্যান্ট কর্নেল এ কে এম আলমগীর হোসেন, ওসমানপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ফারাবি, মেজর নাজমুল হক, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হকসহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

লেফটেন্যান্ট কর্নেল মুরসালিন আহম্মেদ বলেন, “সেনাবাহিনীর সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed