নিখোঁজ রেংনয়া মুরুংকে উদ্ধার দাবিতে বান্দরবানে বাংলাদেশ ম্রো ছাত্র সংগঠনের মানববন্ধন

নিখোঁজ রেংনয়া মুরুংকে উদ্ধার দাবিতে বান্দরবানে বাংলাদেশ ম্রো ছাত্র সংগঠনের মানববন্ধন

নিখোঁজ রেংনয়া মুরুংকে উদ্ধার দাবিতে বান্দরবানে বাংলাদেশ ম্রো ছাত্র সংগঠনের মানববন্ধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী রেংনয়া মুরুংকে দীর্ঘদিনেও খুঁজে না পাওয়া এবং প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশন (বিএমএসএ), কেন্দ্রীয় কমিটি।

সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রেংনয়া মুরুং বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আবাসিক হোস্টেলের ছাত্র ছিল। নিখোঁজের ৫০ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মিলেনি। পরিবার দুশ্চিন্তায় দিন কাটালেও বিদ্যালয় ও হোস্টেল কর্তৃপক্ষের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও আশানুরূপ উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, একজন শিক্ষার্থী হোস্টেল থেকে নিখোঁজ থাকার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসনকে দ্রুত অনুসন্ধান জোরদার করতে হবে। রেংনয়া মুরুংকে নিরাপদে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান নেতৃবৃন্দ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএমএসএ’র তনয়া ম্রো। এসময় দেওয়া ম্রো, নেসসন ত্রিপুরা, থোয়াই অংসহ সংগঠনের বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রেংনয়া মুরুং হোস্টেল থেকে নিখোঁজ হন। বিষয়টি জানার পর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অনুসন্ধান শুরু করলেও এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।