বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মুহিবউল্যাহ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মুহিবউল্যাহ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মুহিবউল্যাহ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিযুক্ত হয়েছেন ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ড. মোহাম্মদ মুহিবউল্যাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকীকে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এতে আলো বলা হয়েছে, ভাইস-চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে নির্ধারিত বেতনভাতা পাবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বলা হয়েছে প্রজ্ঞাপনে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।