রাঙামাটি স্টেডিয়ামের উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত মুক্তিযোদ্ধা চিং হ্লা মং মারীর মুর‌্যাল উদ্বোধন - Southeast Asia Journal

রাঙামাটি স্টেডিয়ামের উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত মুক্তিযোদ্ধা চিং হ্লা মং মারীর মুর‌্যাল উদ্বোধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে রাঙামাটি মারী স্টেডিয়ামের প্রবেশপথে উদ্বোধন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও ফুটবলঅর চিং হ্লা মং মারীর মুর‌্যাল। গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে মুর‌্যালটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা,এনডিসি।

এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন আশীষ কুমার বড়ুয়া, সদস্য (পরিকল্পনা)ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ নুরুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার তাপস ঘোষ, বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বরুন বিকাশ দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজমসহ জেলা ক্রীড়া সংস্থার অন্য কর্মকর্তা ও জেলার প্রাক্তন খেলোয়াড়, ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাঙামাটির কাপ্তাই উপজেলায় জন্ম নেওয়া ফুটবলার চিং হ্লা মং মারী ১৯৫১ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত খেলোয়াড় জীবনে তৎকালীন পূর্ব পাকিস্তান সাদা দল ও পাকিস্তান জাতীয় ফুটবল দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর ফুটবলে অসামান্য অবদান রাখায় তিনি অর্জন করেন জাতীয় ক্রীড়া পুরস্কার।

You may have missed