নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়, শান্তিপূর্ণ ভোটের অঙ্গীকার

নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়, শান্তিপূর্ণ ভোটের অঙ্গীকার

নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়, শান্তিপূর্ণ ভোটের অঙ্গীকার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার ২৯৮ নং সংসদীয় আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সকল প্রার্থীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

মতবিনিময় সভায় ২৯৮ নং আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনকালীন সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকা ও মাঠপর্যায়ে মোতায়েন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, নির্বাচন একটি মৌলিক গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান এবং যেকোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও অনিয়ম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।

তিনি আরও বলেন, নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী মাঠপর্যায়ে মোতায়েন থাকবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়, শান্তিপূর্ণ ভোটের অঙ্গীকার

সভায় উপস্থিত প্রার্থীরা নির্বাচন ঘিরে তাদের বিভিন্ন মতামত ও বাস্তব সমস্যার কথা তুলে ধরেন। রিজিয়ন কমান্ডার প্রার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে প্রার্থী, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও দৃঢ় হবে, যা একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে প্রস্তুতি গ্রহণ করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed