নানিয়ারচরে শীতার্তদের পাশে সেনাবাহিনী: শীতবস্ত্র ও নগদ সহায়তা বিতরণ

নানিয়ারচরে শীতার্তদের পাশে সেনাবাহিনী: শীতবস্ত্র ও নগদ সহায়তা বিতরণ

নানিয়ারচরে শীতার্তদের পাশে সেনাবাহিনী: শীতবস্ত্র ও নগদ সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিনামূল্যে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় নানিয়ারচর জোন সদরে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান উপস্থিত থেকে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।

অনুষ্ঠানে ১৮ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য ও ১৪ জন বাঙ্গালি পরিবারের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।

তীব্র শীতের মধ্যে দুর্গম পাহাড়ি জনপদে বসবাসকারী সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানায় নানিয়ারচর জোন।

এসময় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শীতার্তদের জন্য নিয়মিত শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম চালু রাখার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা নানিয়ারচর জোনের মাধ্যমে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের আহ্বান জানান।

প্রসঙ্গত, নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নানিয়ারচর জোনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এই অঞ্চলের জনসাধারণের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে পরিচালনা করে যাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed