নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিতে আলীকদমে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপত্তা কার্যক্রম জোরদার

নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিতে আলীকদমে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপত্তা কার্যক্রম জোরদার

নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিতে আলীকদমে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপত্তা কার্যক্রম জোরদার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে বান্দরবানের আলীকদম উপজেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে জোরদার নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সেনা জোনের উদ্যোগে বিশেষ নিরাপত্তা টহল এবং সরেজমিনে ভোটকেন্দ্র পরিদর্শন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিবৃন্দ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে আলীকদম উপজেলার সকল ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়।

এ সময় ভোটকেন্দ্রগুলোর ভৌত নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ, পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল এলাকা চিহ্নিতকরণ, নিরাপত্তা জনবল ও দায়িত্ব বণ্টন, সম্ভাব্য হুমকি মূল্যায়ন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া প্রদানের প্রস্তুতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

একই সঙ্গে ভোটাররা যেন নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

নির্বাচনকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ, সহিংসতা ও বিশৃঙ্খলা দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা, প্রধান যোগাযোগ সড়ক, জনবহুল এলাকা, বাজারকেন্দ্র ও অন্যান্য সংবেদনশীল স্থানে নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিতে আলীকদমে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপত্তা কার্যক্রম জোরদার

এছাড়া আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ এবং আনসারের সমন্বিত টহল, নিবিড় নজরদারি, চেকপোস্ট কার্যক্রম ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, গুজব, অবৈধ কর্মকাণ্ড কিংবা আইনবহির্ভূত তৎপরতা কঠোরভাবে প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করা হবে। একই সঙ্গে সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা রক্ষায় সচেতন ভূমিকা পালন, গুজবে বিভ্রান্ত না হওয়া এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আলীকদম সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে গৃহীত সমন্বিত ও সময়োপযোগী নিরাপত্তা ব্যবস্থার ফলে আলীকদম ও লামা উপজেলায় নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে একটি আস্থাশীল ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে ভোটাররা নিরাপদ ও নির্বিঘ্নভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, পার্বত্য এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে সেনা জোনের ধারাবাহিক ও দৃশ্যমান উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।