ভারতের রাজস্থানে ধর্ম প্রচারে গিয়ে তাবলিগ জামাতের ১২ সদস্য গ্রেফতার

ভারতের রাজস্থানে ধর্ম প্রচারে গিয়ে তাবলিগ জামাতের ১২ সদস্য গ্রেফতার

ভারতের রাজস্থানে ধর্ম প্রচারে গিয়ে তাবলিগ জামাতের ১২ সদস্য গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের রাজস্থানের বাঁশওয়ারা জেলায় যথাযথ অনুমতি ছাড়া ধর্মীয় প্রচারণা এবং পুলিশের সাথে তর্কে লিপ্ত হওয়ার অভিযোগে তাবলিগ জামাতের ১২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

রাজস্থানের বাগিডোরা শহরে এই গ্রেফতারের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, গত দুই দিন ধরে গুজরাটের গোধরা থেকে আসা ১০-১২ জনের একটি দল ওই এলাকায় অবস্থান করছে বলে তাদের কাছে খবর ছিল। কর্তৃপক্ষের দাবি, দলটি স্থানীয় প্রশাসনকে কোনো প্রকার অবহিত না করেই এলাকায় প্রবেশ করে এবং ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করছিল।

পুলিশের তথ্যমতে, বাগিডোরার একটি মসজিদের পেছনের গলিতে ওই ব্যক্তিদের গতিরোধ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের তাবলিগ জামাতের সদস্য হিসেবে পরিচয় দেন এবং জানান যে, আসন্ন রমজানকে সামনে রেখে তারা গ্রামবাসীদের মধ্যে ধর্মীয় সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সেখানে এসেছেন।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, “তারা এলাকায় প্রবেশ বা তাদের কার্যক্রম সম্পর্কে পুলিশকে আগে থেকে কোনো তথ্য দেয়নি। আমরা যখন তাদের নিয়মকানুন বোঝানোর চেষ্টা করি, তখন তারা উগ্র আচরণ শুরু করেন এবং পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েন।”

পুলিশ দাবি করেছে যে, ওই ব্যক্তিদের আচরণের কারণে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের বিরুদ্ধে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’র আওতায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে গ্রেফতার করা হয়।

প্রয়োজনীয় তল্লাশি ও আইনি প্রক্রিয়া শেষে তাদের স্থানীয় পুলিশ আউটপোস্টে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে। পরবর্তীতে কর্মকর্তাদের তত্ত্বাবধানে তাদের গুজরাট সীমান্তে পৌঁছে দেওয়া হয়।উল্লেখ্য, ১৯২৬ সালে প্রতিষ্ঠিত তাবলিগ জামাত একটি বিশ্বব্যাপী ইসলামি দাওয়াতি আন্দোলন, যা মূলত মুসলিমদের ইসলামের মৌলিক আমল ও ইবাদত পালনে উৎসাহিত করার কাজ করে থাকে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।