বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে ঘিরে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়কে উসকে দেওয়ার অভিযোগ

বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে ঘিরে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়কে উসকে দেওয়ার অভিযোগ

বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে ঘিরে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়কে উসকে দেওয়ার অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গের আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবারও সাম্প্রদায়িক মেরুকরণ ও ‘বাংলাদেশ কার্ড’ ব্যবহার শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রতিবেশী দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ নির্বাচন এবং রাজনৈতিক পটপরিবর্তনকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়কে উসকে দেওয়ার অভিযোগ উঠেছে দলটির বিরুদ্ধে।

​আজ শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সরাসরি সাম্প্রদায়িক উসকানি ও রাজ্য সরকারের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, “বাংলাদেশের নির্বাচনের ফলাফল পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য একটি বড় সতর্কবার্তা। সীমান্তের ওপারে ইসলামপন্থীদের উত্থান, আর এপারে মমতার প্রশ্রয়ে অবৈধ অনুপ্রবেশ। এই বিপদকে আর উপেক্ষা করা যাবে না।”

​বিজেপির ওই পোস্টে সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফ-কে আউটপোস্ট তৈরির জমি না দেওয়ার জন্য রাজ্য সরকারকে দায়ী করে বলা হয়েছে, মমতা ব্যানার্জি নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের নিরাপত্তার সাথে ছিনিমিনি খেলছেন।

​পোস্টটির শেষে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বলা হয়েছে, “২০২৬ সালে বাংলাকে সুরক্ষিত রাখতে হলে তৃণমূলকে বিদায় করতেই হবে। হিন্দু বাঙালিকে জেগে উঠতে হবে, সতর্ক থাকতে হবে, এবং নিজের মাতৃভূমিকে রক্ষা করতে তৃণমূলের বিসর্জন নিশ্চিত করতে হবে!

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *