মণিপুরে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ১

মণিপুরে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ১

মণিপুরে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের বিভিন্ন জেলায় যৌথ তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পরিচালিত এসব অভিযানের তথ্য জানিয়েছে মণিপুর পুলিশ।

পুলিশ জানায়, প্রথম অভিযানে ইম্ফল পূর্ব জেলার সাগোলমাং থানার অধীন চামফাই পাহাড়ি এলাকায় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে দুটি .৩০৩ রাইফেল, একটি .২২ রাইফেল, আটটি ১২-বোর একনলা বন্দুক, ইনসাস রাইফেলের তাজা গুলি, ম্যাগাজিন, ফাঁকা কার্তুজ, দেশীয়ভাবে তৈরি একটি বোমা, ধোঁয়া ও টিয়ার গ্যাস গ্রেনেড, স্টান গ্রেনেড এবং বাওফেং হ্যান্ডসেট ও চার্জার।

অন্যদিকে, কাংপোকপি জেলার কাংচুপ থানার অধীন আউলমুন গ্রামে পৃথক অভিযানে একটি এমএ-১১এমকে রাইফেল ও ম্যাগাজিন, একটি পিস্তল, একনলা আগ্নেয়াস্ত্র, দেশীয় মর্টার, আর্মিং রিংসহ হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, ইনসাস গোলাবারুদ, সুরক্ষা সরঞ্জাম ও জঙ্গলে ব্যবহৃত জুতা উদ্ধার করা হয়।

এদিনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন পিপলস রেভ্যুলুশনারি পার্টি অব কাংলিপাক (PREPAK)-এর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম হাওবিজাম মানাওতোন সিং ওরফে লাখপা ওরফে টন (২৪)। তিনি বিষ্ণুপুর জেলার মোইরাং খুনৌ মাখা লৈকাই এলাকার বাসিন্দা। কেবুল থানার অধীন মোইরাং খুনৌ হিজাম খোংনাংখং লৈকাই এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, রাজ্যের স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তল্লাশি ও আধিপত্য বিস্তার কার্যক্রম অব্যাহত রয়েছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পাহাড়ি ও উপত্যকা জেলায় মোট ১০৩টি নাকা ও চেকপোস্ট বসানো হয়েছে। তবে এসব চেকপোস্টে কাউকে আটক করা হয়নি।

এদিকে, নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে জাতীয় সড়ক-৩৭ দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ২০৬টি যানবাহন চলাচল করেছে। পণ্য পরিবহন নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *