মণিপুরে নিরাপত্তাবাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র ও গ্রেনেডসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের ইম্ফল পশ্চিম জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) পাটসোই থানা এলাকার অন্তর্গত এনগাইরাংবাম তানৌখুল রোড থেকে লোঙ্গা কোইরেংমুখী একটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

নিরাপত্তা সূত্রে জানা গেছে, অভিযানে একটি ডাবল ব্যারেল বন্দুক, একটি দেশীয় তৈরি পিস্তল ও একটি ম্যাগাজিন, বিভিন্ন ক্যালিবারের ১৮১ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, দুটি নং-৩৬ হ্যান্ড গ্রেনেড, একটি ডেটোনেটর এবং একটি বাওফেং ওয়্যারলেস হ্যান্ডসেট (চার্জারসহ) উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো জব্দ করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।