দুর্গম পাহাড়ে মানবিকতার আলো ছড়াচ্ছে সেনাবাহিনী: আলীকদমে পৌঁছে যাচ্ছে হাম-রুবেলা টিকা

দুর্গম পাহাড়ে মানবিকতার আলো ছড়াচ্ছে সেনাবাহিনী: আলীকদমে পৌঁছে যাচ্ছে হাম-রুবেলা টিকা

দুর্গম পাহাড়ে মানবিকতার আলো ছড়াচ্ছে সেনাবাহিনী: আলীকদমে পৌঁছে যাচ্ছে হাম-রুবেলা টিকা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি জনপদে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আবারও মানবিক উদ্যোগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সেনাবাহিনীর সক্রিয় সহযোগিতায় চলছে বিশেষ হাম-রুবেলা টিকাদান ও জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচিতে দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে টিকাদান থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সরাসরি সেবার আওতায় আনা হচ্ছে। স্থানীয়রা সাধারণত উপজেলা সদর বা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা গ্রহণে অনাগ্রহী বা সক্ষম না হওয়ায় তাদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী বিশেষ ভূমিকা রাখছে।

দুর্গম পাহাড়ে মানবিকতার আলো ছড়াচ্ছে সেনাবাহিনী: আলীকদমে পৌঁছে যাচ্ছে হাম-রুবেলা টিকা

এ লক্ষ্যে আলীকদম সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে তিনটি বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে সেনাবাহিনীর প্রশিক্ষিত সদস্যদের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যুক্ত আছেন। তারা দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করছেন।

শুধু টিকাদানেই সীমাবদ্ধ নয়, কর্মসূচির আওতায় গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রেও সেনাবাহিনী তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে। প্রয়োজন অনুযায়ী রোগীদের বিশেষ ব্যবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর, নিরাপদ পরিবহন, জরুরি চিকিৎসা নিশ্চিতকরণ এবং মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

দুর্গম পাহাড়ে মানবিকতার আলো ছড়াচ্ছে সেনাবাহিনী: আলীকদমে পৌঁছে যাচ্ছে হাম-রুবেলা টিকা

স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্গম এলাকায় চলাচল সহজ করা এবং স্বাস্থ্যকর্মীদের সহায়তা প্রদান, সব মিলিয়ে এই উদ্যোগে সেনাবাহিনী কার্যত একটি সমন্বিত মানবিক সেবা কাঠামো গড়ে তুলেছে।

এ প্রসঙ্গে সেনাবাহিনীর আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক বলেন, “দেশের প্রতিটি নাগরিকের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকার। ভৌগোলিক ও আর্থিক প্রতিবন্ধকতার কারণে যাতে কোনো মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই আমরা এই তিনটি বিশেষ টিমের মাধ্যমে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। আর্তমানবতার সেবায় আলীকদম সেনা জোন সবসময় জনগণের পাশে থাকবে।”

দুর্গম পাহাড়ে মানবিকতার আলো ছড়াচ্ছে সেনাবাহিনী: আলীকদমে পৌঁছে যাচ্ছে হাম-রুবেলা টিকা

সংশ্লিষ্টরা মনে করছেন, সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবার ঘাটতি কমানোর পাশাপাশি জনগণের আস্থা, শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় করছে। দুর্গম অঞ্চলে এই টিকাদান ও চিকিৎসা কার্যক্রম স্থানীয়দের জন্য যেমন স্বস্তি বয়ে এনেছে, তেমনি মানবিক সহায়তার এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।