ভারত-মিয়ানমার সীমান্তে ৯টি আইইডি ও অবিস্ফোরিত গোলা ধ্বংস, সুগম হল বেড়া নির্মাণের পথ

ভারত-মিয়ানমার সীমান্তে ৯টি আইইডি ও অবিস্ফোরিত গোলা ধ্বংস, সুগম হল বেড়া নির্মাণের পথ

ভারত-মিয়ানমার সীমান্তে ৯টি আইইডি ও অবিস্ফোরিত গোলা ধ্বংস, সুগম হল বেড়া নির্মাণের পথ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুরে ভারত-মিয়ানমার সীমান্তবর্তী ঘন জঙ্গলে ২ দশমিক ৬ কিলোমিটার এলাকা ‘স্যানিটাইজ’ করে ৯টি তাৎক্ষণিক বিস্ফোরক (আইইডি) ও ২টি অবিস্ফোরিত গোলা ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী।

এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, সীমান্তে স্থগিত থাকা বেড়া নির্মাণকাজ পুনরায় শুরু করার লক্ষ্যে সরকারি সংস্থার অনুরোধে এ অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বিদ্রোহী গোষ্ঠীগুলো ওই এলাকায় আইইডি ও অবিস্ফোরিত গোলা পুঁতে রেখেছিল।

অভিযানটি পরিচালনা করে ভারতীয় সেনাবাহিনীর Spear Corps-এর অধীন Red Shield Division। ১৬ ও ১৭ জানুয়ারি মণিপুরের ইয়াংগৌবুং এলাকায় এ অভিযান চালানো হয়।

কর্তৃপক্ষ জানায়, প্রতিকূল নিরাপত্তা পরিস্থিতি ও দুর্গম জঙ্গল সত্ত্বেও প্রায় ২ দশমিক ৬ কিলোমিটার দৈর্ঘ্য ও ১৩ মিটার প্রস্থের একটি করিডর সম্পূর্ণভাবে নিরাপদ করা হয়েছে। এতে ৯টি আইইডি ও ২টি অবিস্ফোরিত গোলা শনাক্ত ও নিষ্ক্রিয় করা হয়।

সফল এ অভিযানের ফলে জরিপ দল ও নির্মাণ সংস্থাগুলো সীমান্ত অবকাঠামো উন্নয়নকাজ পুনরায় শুরু করতে পারছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।