মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জোন সদরে সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় অর্ধশতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান। পাশাপাশি স্থানীয়দের জন্য বিভিন্ন কল্যাণমূলক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়া মাটিরাঙ্গা থিয়েটারে সংগীত শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা

এদিন, পৌরসভার কাঁঠাল বাগান এলাকায় আয়োজিত চিকিৎসা শিবিরে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক এলাহী রিজভী এবং গুইমারা রিজিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সুমাইয়া আক্তার প্রায় দুই শতাধিক পাহাড়ি-বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

এ সময় জোন অধিনায়ক বলেন, “প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি-বাঙালি সবার জন্য এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের অ্যাডজুট্যান্ট অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।