পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থসংকটে অনিশ্চয়তা, উছাইংওয়াং মার্মার পাশে পিসিসিপি
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার দুর্গম উপজেলা আলীকদমের মেধাবী শিক্ষার্থী উছাইংওয়াং মার্মা একসাথে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে ভর্তি ফি জোগাড় করতে না পেরে অনিশ্চয়তায় পড়েন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়ে।
এ পরিস্থিতিতে তার পাশে দাঁড়ায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
সংগঠনটির বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল এবং আলীকদম উপজেলা সভাপতি আরফাতুল ইসলাম উছাইংওয়াং মার্মার ভর্তি ফি বাবদ এককালীন আর্থিক সহযোগিতা প্রদান করেন।
পাশাপাশি তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

পিসিসিপির নেতারা জানান, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা নানা প্রতিবন্ধকতার মধ্যেও মেধার স্বাক্ষর রেখে চলেছে। অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে না যায়—সে লক্ষ্যেই তারা এ মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন।
উছাইংওয়াং মার্মার পরিবার ও স্থানীয়রা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের আশা, এ সহায়তার মাধ্যমে তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করে ভবিষ্যতে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
শিক্ষাবান্ধব এ উদ্যোগ পার্বত্য অঞ্চলে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।