আলীকদমে সেনাবাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযান, ইয়াবাসহ দুই উপজাতি যুবক আটক

আলীকদমে সেনাবাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযান, ইয়াবাসহ দুই উপজাতি যুবক আটক

আলীকদমে সেনাবাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযান, ইয়াবাসহ দুই উপজাতি যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে মাদকবিরোধী চলমান যৌথ অভিযানের অংশ হিসেবে ১,৩৫০ পিস ইয়াবাসহ দুই উপজাতি মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) আনুমানিক সকাল ১১টা ৩০ মিনিটে কানামেম্বার চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত তল্লাশি চলাকালে একটি সন্দেহভাজন স্থানীয় যানবাহন (চাঁদের গাড়ি) থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ১,৩৫০ (এক হাজার তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ৫ হাজার টাকা।

ইয়াবাসহ আটক ব্যক্তি উম ইয়ং ম্রো, নাইক্ষ্যংছড়ির গর্জনিয়া বাজারস্থ হেডম্যান পাড়ার লায়রু মুরং এর পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে আলীকদম বাজার এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আলীকদম বাজারের ‘৯৭ ক্যান্টিন মোড়’ এলাকায় সেনা জোন ও আলীকদম থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মেনরাই ম্রোকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।

আলীকদম জোন কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তবর্তী ও দুর্গম এলাকায় মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক যেকোনো তথ্য প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান ভবিষ্যতেও বহাল থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *