ধানের শীষের এজেন্ট থাকায় রাঙামাটিতে উপজাতি দম্পতির ফার্মেসি জ্বালিয়ে দিল ইউপিডিএফ সন্ত্রাসীরা

ধানের শীষের এজেন্ট থাকায় রাঙামাটিতে উপজাতি দম্পতির ফার্মেসি জ্বালিয়ে দিল ইউপিডিএফ সন্ত্রাসীরা

ধানের শীষের এজেন্ট থাকায় রাঙামাটিতে উপজাতি দম্পতির ফার্মেসি জ্বালিয়ে দিল ইউপিডিএফ সন্ত্রাসীরা

ছবি- সিএইচটি টাইমস ২৪।

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় জাতীয় নির্বাচনে ধানের শীষের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করার অভিযোগে এক উপজাতি দম্পতির একমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগীরা হলেন মায়েচিং মারমা ও তার স্বামী চিংচাথোয়াই মারমা। তাদের বাড়ি কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিন্দাবন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের দিন থেকেই তারা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, সম্প্রতি সন্ত্রাসীরা তাদের পরিচালিত একটি ফার্মেসিতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ওষুধ, আসবাবপত্র ও বাকির খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনার সঙ্গে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এবং বাংলাদেশ আওয়ামী লীগ–এর স্থানীয় নেতা এস এম চৌধুরী ও তার সহযোগীরা জড়িত।

ধানের শীষের এজেন্ট থাকায় রাঙামাটিতে উপজাতি দম্পতির ফার্মেসি জ্বালিয়ে দিল ইউপিডিএফ সন্ত্রাসীরা

তাদের অভিযোগ, সরকার পতনের পর টাকার বিনিময়ে আওয়ামী লীগের একটি অংশকে ইউপিডিএফ কর্তৃক ফটিকছড়িতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে এবং তারা সম্মিলিতভাবে এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে এলাকাজুড়ে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাঙামাটি জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও কাউখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে।

ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।