পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

পাকিস্তানে ৪০ সেনা চৌকি দখল, পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারাআফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত সপ্তাহের বিমান হামলার জবাবে পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছেন, সীমান্তে পাকিস্তানের সেনাদের ওপর হামলা চালানো হয়েছে। এরপর দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে বলে তারা উল্লেখ করেছে।

জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া বিবৃতিতে বলেছেন, বিনা উস্কানিতে বারংবার পাকিস্তানের সেনাবাহিনীর হামলার জবাবে, সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে বড় ধরনের হামলা শুরু হয়েছে।

গত রোববার পাকিস্তান আফগানিস্তানের দুটি প্রদেশে বিমান হামলা চালায়। দেশটি দাবি করেছিল, সন্ত্রাসীদের গোপন আস্তানায় হামলা চালানো হয়েছে। এতে ৭০ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন।

তবে আফগানিস্তান জানায় পাকিস্তানের হামলায় বেসামরিক মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে নারী ও শিশু রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।