চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে আসা ২২ লাখ টাকা মূল্যের ১০টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ভারত থেকে আসা গরু জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি: সংগৃহীত

সোমবার (২ মার্চ) সকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর থেকে ৮টি ও চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচ্চুর চর থেকে ২টি ভারতীয় গরু জব্দ করে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব ভারতীয় গরু জব্দ করে বিজিবির টহল দল। জব্দ ১০টি গরুর আনুমানিক বাজারমূল্য ২২ লাখ টাকা। জব্দ গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলে জানায় বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, ‘ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।’

এর আগে গত মাসে প্রায় ৭৫ লাখ টাকার ৩৩টি গরু ও দুটি মহিষ সীমান্ত এলাকা থেকে জব্দ করে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed