রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ মার্চ) রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, রবিবার (১ মার্চ) দিনগত রাত সোয়া ১১টায় চারঘাট থানাধীন সিপাহীপাড়া এলাকার একটি আম বাগানে অভিযান চালিয়ে একটি ঝোপের মধ্যে লুকানো অবস্থায় পলিথিনের ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
সোমবার সকালে জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।