সেন্টমার্টিনে ধরা পড়ল ২০০ কেজির বোল মাছ, ২ লাখ ৬০ হাজারে বিক্রি

সেন্টমার্টিনে ধরা পড়ল ২০০ কেজির বোল মাছ, ২ লাখ ৬০ হাজারে বিক্রি

সেন্টমার্টিনে ধরা পড়ল ২০০ কেজির বোল মাছ, ২ লাখ ৬০ হাজারে বিক্রি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম সাগরে জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বোল মাছ। ২ লাখ ৬০ হাজার টাকায় মাছটি স্থানীয় ব্যবসায়ীরা কিনে টেকনাফে এনে সংরক্ষণ করেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মাছটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোটঘাটে তোলা হয়। পরে বরফ দিয়ে সংরক্ষণ করে আল গালিব ফিশিং ফিশারিতে রাখা হয়েছে।

মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, ট্রলার মালিক মো. রাসেলের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার গত ৩ মার্চ টেকনাফ বোটঘাট থেকে সাগরে যায়। সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় ঘেরা জালে বড় আকৃতির একটি বোল মাছ ধরা পড়ে। পরে বৃহস্পতিবার দুপুরে ট্রলারটি মাছটি নিয়ে টেকনাফে ফিরে আসে।

তিনি বলেন, “আমি ও জাফর মিলে খরচসহ প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে মাছটি কিনেছি। মাছটির ওজন আনুমানিক ২০০ কেজির বেশি হতে পারে।”

সেন্টমার্টিনে ধরা পড়ল ২০০ কেজির বোল মাছ, ২ লাখ ৬০ হাজারে বিক্রি

সিরাজুল ইসলাম আরও বলেন, “শুক্রবার জুমার নামাজের পর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মাছ বাজারে মাছটি কেটে বিক্রি করা হবে। বাজারদর অনুযায়ী এর দাম নির্ধারণ করা হবে।”

তিনি বলেন, “এর আগেও গত বছরের রমজান মাসে একই ধরনের বড় আকারের বোল মাছ তারা বিক্রি করেছিলেন।”

ট্রলার মালিক মো. রাসেল জানান, তার ট্রলারটি ৩ মার্চ বোটঘাট থেকে সাগরে মাছ ধরতে যায়। সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় ঘেরা জালে বড় আকৃতির একটি বোল মাছ ধরা পড়ে। বৃহস্পতিবার দুপুরে ট্রলারটি বোটঘাটে পৌঁছালে মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী জাফর ও সিরাজের কাছে বিক্রি করা হয়।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিরা জানান, বোল মাছের অন্যতম বৈশিষ্ট্য হলো এর বড় আকৃতির মুখ এবং শরীরজুড়ে থাকা বিভিন্ন রঙের ফোটা ফোটা দাগ, যা মাছটিকে দেখতে বেশ আকর্ষণীয় করে তোলে। সেন্ট মার্টিন দ্বীপের প্রবালঘেরা শীল এলাকাগুলোতে এই প্রজাতির মাছ তুলনামূলক বেশি পাওয়া যায়। স্বাদে ভালো হওয়ায় বাজারে এ মাছের চাহিদাও বেশ রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed