পানছড়িতে বিজিবির উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও টেউটিন বিতরণ

পানছড়িতে বিজিবির উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও টেউটিন বিতরণ

পানছড়িতে বিজিবির উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও টেউটিন বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে দুস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী, টেউটিন ও আর্থিক অনুদান বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

আজ রোববার (৮ মার্চ ২০২৬) পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম-এর উপস্থিতিতে এসব সহায়তা প্রদান করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, পানছড়ি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ২৮টি দুস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ৩১টি পরিবারের মধ্যে মোট ৩৩ বান্ডিল টেউটিন বিতরণ করা হয়।

পানছড়িতে বিজিবির উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও টেউটিন বিতরণ

এছাড়া এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তায় পূর্ব দমদম এবতেদায়ী মাদ্রাসাকে ৪ বান্ডিল টেউটিন ও হ্যান্ডওয়াশ সামগ্রী প্রদান করা হয়েছে। একই সঙ্গে এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে আর্থিক অনুদান দেওয়া হয়।

বিজিবি জানায়, পার্বত্য অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।