লেবাননে ইসরাইলের হামলায় সাদা ফসফরাস ব্যবহারের প্রমাণ পেয়েছে এইচআরডব্লিউ

লেবাননে ইসরাইলের হামলায় সাদা ফসফরাস ব্যবহারের প্রমাণ পেয়েছে এইচআরডব্লিউ

লেবাননে ইসরাইলের হামলায় সাদা ফসফরাস ব্যবহারের প্রমাণ পেয়েছে এইচআরডব্লিউ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

এই মাসের শুরুতে দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় হামলা চালানোর সময় ইসরাইল সাদা ফসফরাস ব্যবহার করেছে বলে প্রমাণ পেয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। যা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে।

সোমবার প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে, নিউইয়র্ক-ভিত্তিক অধিকার গোষ্ঠীটি বলেছে, তারা দক্ষিণ লেবাননের ইয়োহমোরের একটি আবাসিক এলাকায় সাদা ফসফরাস গোলাবারুদ নিক্ষেপের সাতটি ছবির সত্যতা নিশ্চিত করেছে, যাতে দেখা গেছে, ৩ মার্চ সেখানে কমপক্ষে দুটি বাড়িতে আগুন লেগেছে।

এইচআরডব্লিউ-এর লেবাননের গবেষক রামজি কাইস বলেন, ‘আবাসিক এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর সাদা ফসফরাসের বেআইনি ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক এবং এর ফলে বেসামরিক নাগরিকদের উপর ভয়াবহ পরিণতি হবে।’

‘সাদা ফসফরাস ব্যবহারের প্রভাব মৃত্যু বা গুরুতর আঘাতের কারণ হতে পারে যার ফলে আজীবন কষ্ট পেতে হতে পারে।’ তিনি আরও বলেন।

জনবহুল এলাকায় সাদা ফসফরাসের ব্যবহার সাধারণত বেআইনিভাবে করা হয় এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে সম্ভাব্য সকল সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা পূরণ করে না।

এছাড়া অক্সিজেনের সংস্পর্শে এলে রাসায়নিক পদার্থটি জ্বলে ওঠে এবং ঘরবাড়ি, কৃষিজমি এবং অন্যান্য বেসামরিক জিনিসপত্রে আগুন ধরিয়ে দিতে পারে।

এ বিষয়ে এইচআরডব্লিউ দেখেছে, ইয়োহমোরে বেসামরিক লোকদের উপর বেআইনিভাবে গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল, যার ফলে বাড়িঘর এবং অন্যান্য বেসামরিক সম্পত্তিতে আগুন লেগেছিল।

এ বিষয়ে কাইস আরও বলেন, ‘ইসরাইলের অবিলম্বে এই অনুশীলন বন্ধ করা উচিত এবং যেসব রাষ্ট্র ইসরাইলকে অস্ত্র সরবরাহ করছে, যার মধ্যে সাদা ফসফরাস গোলাবারুদও রয়েছে, তাদের উচিত অবিলম্বে সামরিক সহায়তা এবং অস্ত্র বিক্রি স্থগিত করা এবং আবাসিক এলাকায় এই ধরনের গোলাবারুদ ছোড়া বন্ধ করার জন্য ইসরাইলকে চাপ দেয়া।’

এদিকে, ইসরাইল জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করার পর লেবাননে পাঁচ লক্ষেরও বেশি লোক বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধন করেন।

দক্ষিণ বৈরুতে কয়েকদিন ধরে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। লেবাননের রাজধানীতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা বলার কয়েক ঘন্টা পরেই এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক ইসরাইলি হামলায় লেবাননে কমপক্ষে ৩৯৪ জন নিহত এবং ১,০০০ এরও বেশি আহত হয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed