খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাইপথে আনা বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৮ মার্চ ২০২৬) সকালে নিয়মিত টহল চলাকালে হাবিলদার মো. পেয়ারুল ইসলামের নেতৃত্বে পুজগাংমুখ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করা হয়। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে স্পার্কেল ভিম, আমুল দুধ, কমফোর্ট, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, জিরা, চা-পাতা, সানসিল্ক ও ক্লিনিক প্লাস শ্যাম্পু, ইঁদুর মারা ওষুধ, ডারবিন ক্রিম, বরোলিন, ঝান্ডু বাম, আগরবাতি, পন্ডস পাউডার এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশসহ বিভিন্ন প্রসাধনী ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬৭ হাজার ৭১৬ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।