যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
মহান স্বাধীনতা যুদ্ধের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে এই আয়োজন করা হয়। এতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য দেন মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান।
তিনি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এমন আয়োজন করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরবর্তীতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান।
তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সেনাবাহিনী প্রধান বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বীরত্ব দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিশেষ করে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি সেনাবাহিনীর সূচনালগ্নে তাঁদের অনন্য অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইফতার ও নৈশভোজের এই আয়োজনের মাধ্যমে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।