অবৈধভাবে ভারতে গিয়ে আটক ৭ বাংলাদেশিকে ২ বছর পর হস্তান্তর

অবৈধভাবে ভারতে গিয়ে আটক ৭ বাংলাদেশিকে ২ বছর পর হস্তান্তর

অবৈধভাবে ভারতে গিয়ে আটক ৭ বাংলাদেশিকে ২ বছর পর হস্তান্তর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে গিয়ে আটক হওয়া সাত বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে বাংলাদেশের বেনাপোলে হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন সংশ্লিষ্টরা জানায়, কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাউন্সিলর কর্তৃক ২৩ ফেব্রুয়ারি ইস্যু ট্রাভেল পারমিট এবং এফআরআরও কলকাতার ২ মার্চ ‘লিভ ইন্ডিয়া নোটিশ’-এর ভিত্তিতে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বেনাপোল পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তাঁদের হস্তান্তর করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদেরকে এদিন রাতেই বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁরা বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসী।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার ছয়জনকে এবং মহিলা আইনজীবী সমিতি একজনকে গ্রহণ করেছে।

এ বিষয়ে মহিলা আইনজীবী সমিতি যশোর প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, বিদেশে যাওয়ার আশায় দালাল ও অনলাইনের মাধ্যমে প্রতারকদের প্রলোভনে পড়ে ওই সাতজন বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন তাঁরা। পরে ভারতের কলকাতায় ঘোরাফেরার সময় পুলিশ তাঁদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁদেরক দমদম জেলে পাঠানো হয়। দুই দেশের মানবাধিকার সংস্থার হস্তক্ষেপে ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রক্রিয়ায় প্রায় দুই বছর সাজাভোগের পর তাঁদের কলকাতার একটি শেল্টার হোমে রাখা হয়।

পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাঁদেরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান রেখা বিশ্বাস।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed