ত্রিপুরার সাবরুম আইসিপি পরিদর্শনে আসাম রাইফেলসের ডিআইজি ব্রিগেডিয়ার নিশান্ত চান্ডেল
![]()
নিউজ ডেস্ক
ভারতের ত্রিপুরা রাজ্যের বাংলাদেশের খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী সাবরুমে স্থাপিত ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) চালুর প্রাক্কালে এর কার্যক্রম ও প্রস্তুতি পরিদর্শন করেছেন আসাম রাইফেলসের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ব্রিগেডিয়ার নিশান্ত চান্ডেল।
গত শুক্রবার তিনি সাবরুম আইসিপি পরিদর্শন করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরিদর্শনকালে প্রকল্পটির সিভিল কনসালট্যান্ট প্রেমাসিস দেব এবং ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার কর্মকর্তারা আইসিপির অবকাঠামো, নকশা ও কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে ব্রিগেডিয়ার চান্ডেলকে অবহিত করেন।
তারা আইসিপি চালুর পর এর কার্যপ্রণালী কীভাবে পরিচালিত হবে সে বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।
এ সময় ব্রিগেডিয়ার চান্ডেল সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।
তিনি আইসিপি চালুর পর সম্ভাব্য নিরাপত্তা চ্যালেঞ্জ, কার্যক্রমের সমন্বয় এবং নির্বিঘ্ন পরিচালনা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারিত্বের জন্য সংশ্লিষ্ট সদস্যদের প্রশংসা করেন এবং সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানান।
দক্ষিণ ত্রিপুরায় অবস্থিত সাবরুম আইসিপি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এটি চালু হলে বাংলাদেশ-ভারত সীমান্তে যোগাযোগ ও বাণিজ্য কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।