বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে বিজিবির এক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশে রবিবার (২৯ মার্চ, ২০২৬) আনুমানিক বিকেল ৩টা ৩০ মিনিটে নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা এলাকার টিএন্ডটি কলোনিতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৮৭.৬৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। যার সিজার মূল্য আনুমানিক ৩ লাখ ৯৪ হাজার ৪৭০ টাকা।

মারিশ্যা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে চোরাচালানের চেষ্টা করায় গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed