রাঙামাটির ছত্রাছড়ায় বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) উদ্যোগে সীমান্ত এলাকায় বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ছত্রাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ সভার আয়োজন করা হয়।
জানা যায়, ছত্রাছড়া এলাকায় জেসিও সুবেদার মো. সোহরাব হোসেনের নেতৃত্বে আয়োজিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মোট ২০ জন অংশগ্রহণ করেন।
সভায় সীমান্তে অবৈধভাবে অতিক্রম, নারী ও শিশু পাচার, জ্বালানি তেল পাচার এবং জ্বালানি তেলের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে উপস্থিতদের সচেতন করা হয়। পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।
বিজিবি সূত্রে জানানো হয়, সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সভার মাধ্যমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
প্রসঙ্গত, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিজিবি নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।