নাইক্ষ্যংছড়িতে জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুদে বিজিবির অভিযান জোরদার

নাইক্ষ্যংছড়িতে জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুদে বিজিবির অভিযান জোরদার

নাইক্ষ্যংছড়িতে জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুদে বিজিবির অভিযান জোরদার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, কালোবাজারি প্রতিরোধ এবং সীমান্ত দিয়ে পাচার রোধে বিশেষ নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে সংস্থাটি।

বৃহস্পতিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে সংশ্লিষ্টদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. ফয়জুল কবির জানান, বিজিবি, উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে নাইক্ষ্যংছড়ি বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে বুধবার সকালে তেল পাম্প, বিভিন্ন দোকান, গুদামঘর ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হয়।

তিনি বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এ ধরনের অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এর সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেল সংক্রান্ত কোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেছেন, নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে অবৈধ মজুদ ও কালোবাজারি অনেকাংশে কমে আসবে।

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে বিজিবি ইতোমধ্যে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed