নানিয়ারচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী প্রদান

নানিয়ারচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী প্রদান

নানিয়ারচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানানো হয় এবং বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় জোন অধিনায়ক শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

নানিয়ারচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী প্রদান

তিনি বলেন, শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীদের ইনডোর খেলাধুলার মানোন্নয়নের লক্ষ্যে নানিয়ারচর জোনের পক্ষ থেকে ক্যারাম বোর্ডসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়।

আয়োজনে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তামূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।