বান্দরবানে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান শিক্ষা কর্মসূচি: শিক্ষক প্রশিক্ষণ শুরু
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানে শিক্ষার মাধ্যমে জ্যোতির্বিজ্ঞান শেখানোর আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে International Astronomical Union–এর Office of Astronomy for Education (IAU-OAE) এবং বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোনমি এডুকেশন কো-অর্ডিনেটরের যৌথ আয়োজনে Bandarban Collectorate School and College-এ এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। তিনি বলেন, আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা বিস্তারে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাধারা গড়ে তুলতে সহায়ক হবে।
IAU-OAE শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম ২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে জেলার ৩০ জন বিজ্ঞান ও গণিত শিক্ষক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে আধুনিক বিজ্ঞান শিক্ষা পদ্ধতির পাশাপাশি ব্যবহারিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারী শিক্ষকদের টেলিস্কোপের মাধ্যমে সূর্য পর্যবেক্ষণ, পকেট সোলার প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Bangladesh University of Engineering and Technology-এর তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, Chittagong University of Engineering and Technology-এর গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব ও এম. হাসানসহ সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক পর্যায়ে জ্যোতির্বিজ্ঞান শিক্ষার প্রসারে IAU-OAE বিভিন্ন দেশে শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।