কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলার চিৎমরম ইউনিয়ন-এর দুর্গম চাকুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর নিজ ঘরের বাইরে বের হলে বন্য হাতির মুখোমুখি হন মংখ্যাইচিং মারমা, যিনি স্থানীয়ভাবে ‘মাস্টার’ নামে পরিচিত ছিলেন। এ সময় হাতির শুঁড়ের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ হাতির সামনে পড়ে যাওয়ায় তিনি আক্রমণের শিকার হন এবং গুরুতর আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশ পৌঁছাতে পারেনি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, পার্বত্য এলাকায় সাম্প্রতিক সময়ে বন্য হাতির চলাচল বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং এ ধরনের প্রাণহানির ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।