পার্বত্য মন্ত্রীর ফেসবুকে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার নিয়ে বিতর্ক, সংশোধনের দাবি

পার্বত্য মন্ত্রীর ফেসবুকে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার নিয়ে বিতর্ক, সংশোধনের দাবি

পার্বত্য মন্ত্রীর ফেসবুকে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার নিয়ে বিতর্ক, সংশোধনের দাবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান ও চাংলান উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের ছবি ও শুভেচ্ছা বার্তা নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে।

রোববার (১২ এপ্রিল) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-এর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র পরিবর্তে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করা হয়। এ নিয়ে পাহাড়ের বিভিন্ন মহলে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।

সমালোচকদের দাবি, দেশের সংবিধান ও রাষ্ট্রীয় নীতিতে ‘উপজাতি’ বা ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ শব্দ ব্যবহারের স্বীকৃতি রয়েছে। সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদেও এ ধরনের পরিভাষার উল্লেখ রয়েছে। ফলে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তির বক্তব্যে সংবিধানসম্মত শব্দচয়ন জরুরি বলে তারা মনে করছেন।

তাদের মতে, পার্বত্য চট্টগ্রামের মতো সংবেদনশীল অঞ্চলে এ ধরনের শব্দ ব্যবহার বিভ্রান্তি ও অনৈক্যের সৃষ্টি করতে পারে। তাই মন্ত্রীর পোস্টে ব্যবহৃত শব্দটি সংশোধনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, একই উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার শুভেচ্ছা বার্তায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ শব্দ ব্যবহার করায় তা ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।

তবে, পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের ওই ফেসবুক পেজ তিনি নিজে পরিচালনা করেন, না অন্য কোন পরিচালক দ্বারা তা পরিচালনা করা হয় সেবিষয়ে যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শব্দচয়ন ও পরিচয় সংক্রান্ত বিষয় দীর্ঘদিন ধরে সংবেদনশীল হিসেবে বিবেচিত হয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *